বিস্ময়কর কুরআনের ৩০তম পারা | মর্মার্থ ও সহজ ব্যাকরণ
300.00 -23% 390.00
বিস্ময়কর কুরআনের ৩০তম পারা কুরআনের সংক্ষিপ্ত সূরাসমূহকে গভীর অর্থ ও সহজ ভাষায় উপস্থাপন করে। আমাদের এই বইটি পারাটিকে এমনভাবে সাজিয়েছে, যেন পাঠক অনুবাদেই থেমে না থেকে ভাবনায় ঢুকে পড়ে। প্রতিটি মর্মার্থ, সহজ ব্যাকরণ ও শিক্ষাকে করা হয়েছে স্পষ্ট ও হৃদয়ছোঁয়া। নিয়মিত তিলাওয়াতকারীদের জন্য এটি এক শক্তিশালী রিফ্রেশার। শিক্ষার্থী ও সাধারণ পাঠক—দু’জনের জন্যই পড়া হবে স্মুথ ও উপভোগ্য। উপলব্ধি বাড়াতে সহায়ক ব্যাখ্যা ও সাবলীল উপস্থাপনায় এটি আলাদা। কুরআনের শেষ পারার সৌন্দর্য বুঝতে Quran Edge Publication নিয়ে এসেছে একটি অর্থবহ অভিজ্ঞতা।
- AVAILABILITY: AVAILABLE
- SKU: bismoykor-quran-30-para
অনলাইনে বিস্ময়কর কুরআনের ৩০তম পারা অর্ডার করুন
বিস্ময়কর কুরআনের ৩০তম পারা, বাংলা ও ইংলিশ মর্মার্থ যা শব্দে শব্দে কালার কোডেড। প্রতিদিন সালাতে যে সূরাগুলো পড়েন, এই কুরআনের মাধ্যমে সেগুলো এবার অর্থ বুঝে পড়তে পারবেন—ফলে আপনার সালাত হবে আরও গভীর, সচেতন ও প্রাণবন্ত। ইউনিক কালার কোডিং ব্যবস্থার কারণে আয়াতের ভেতরের প্রতিটি শব্দ আলাদা করে ধরা পড়ে, শব্দের ভূমিকা সহজেই বোঝা যায়—এমন সুবিধা প্রচলিত কোনো কুরআনে আগে ছিল না। চাইলে আপনি পুরো ৩০তম পারা বাংলা ও ইংরেজি মর্মার্থ ও সহজ ব্যাকরণ বুঝে বুঝে মুখস্থ করতে পারবেন।
বইয়ের বৈশিষ্ট্য:
- বাংলাদেশে এই প্রথম প্রকাশিত হয়েছে এমন একটি কুরআন, যেখানে তাজবীদভিত্তিক কালার নয়—বরং আরবি গ্রামার অনুযায়ী শব্দে-শব্দে কালার কোড ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ইউনিক একটি কনসেপ্ট।
- প্রতিটি পৃষ্ঠায় রয়েছে স্পষ্ট কালার কোডেড লেজেন্ড ও গ্রামার নির্দেশনা, যা দেখে খুব সহজেই আয়াতের মর্মার্থ ও সহজ ব্যাকরণ বুঝে পড়া সম্ভব—কোনো শিক্ষকের ওপর নির্ভর না করেই।
- আমাদের লক্ষ্য একটাই: শুধু তেলাওয়াত করে এগিয়ে যাওয়া নয়, বরং কুরআনের একটি আয়াত পড়ে তা সচেতনভাবে বুঝে নেওয়া।
- কুরআনের শেষ অংশে যুক্ত করা হয়েছে কয়েকটি বিশেষ পৃষ্ঠা, যেখানে ইংরেজি গ্রামারের মতো সহজ ও লজিক্যাল পদ্ধতিতে আরবি ব্যাকরণ মৌলিক নিয়ম ব্যাখ্যা করা হয়েছে—যা কুরআন বোঝাকে করে আরও সহজ।
- এই কুরআনের সহায়ক হিসেবে থাকছে—এই গ্রন্থের গবেষক কর্তৃক পরিচালিত, গত পাঁচ বছর ধরে YouTube-এ চলমান ধারাবাহিক কুরআন ক্লাস, যেখানে প্রথম পারা থেকে ধাপে ধাপে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
- ১০০ জিএসএম অফ-হোয়াইট অফসেট পেপার
Specifications
| Specifications | Details |
|---|---|
| Title | বিস্ময়কর কুরআনের ৩০তম পারা |
| Author | মোঃ রুহুল আমিন |
| Translator | মোঃ রুহুল আমিন |
| Publisher | Quran Edge Publication |
| Edition | 1st Edition, March 2025 |
| Number of Pages | 100 Pages |
| Country | Bangladesh |
| Language | Bangla |